সবকিছু হাসির বিষয় নয়-১৪৫
(১)
৫০ তম বিবাহ বার্ষিকীর রাতে ফুলশয্যায় শুয়ে স্বামী বললঃ
এতগুলো বছর তোমাকে আনন্দ দিয়েছি কিন্তু একটা প্রশ্ন
আমার মনে খচখচ করে,বলো সত্যি বলবে।
বউঃ আজ যা বলব,সত্যিই বলব।
স্বামীঃ আমাদের সাত সন্তানের মধ্যে ছোটজনের চেহারা
একেবারেই আলাদা,সত্যি করে বলো ওর বাবা অন্য কেউ?
বউঃ হ্যাঁ।
স্বামীঃ কে সেই শয়তান?
বউঃ তুমি।
(২)
বাবাঃ বাড়ি ফিরতে রাত দুটো হলো কেন?
ছেলেঃ নাটকের রিহ্যাসাল ছিল বাবা।
বাবাঃ কোন রোল করছিস?
ছেলেঃ শাহজাহানের সেনাপতি।
বাবাঃ সেনাপতি বলেই রাত দুটো,শাহাজাহানের রোল নিলে নিশ্চয় বাড়িই
ফিরতি না।
(৩)
স্বামীঃ আমি যদি লটারীতে টাকা পাই,তুমি কি করবে।
স্ত্রীঃ অর্ধেক টাকা নিয়ে পালাব।
স্বামীঃ সত্যি?
স্ত্রীঃসত্যি!সত্যি!সত্যি!
স্বামীঃ লটারীতে ৫০ টাকা পেয়েছি,এই নাও ২৫ টাকা,আর আমার
চোখের সামনে থেকে বিদেয় হও।
(৪)
সেলসম্যানঃ আরশোলার পাউডার নেবেন বউদি?
গিন্নীঃ না,দরকার নাই।
সেলসম্যানঃ নিন না বউদি,এটা খুব দরকারী।
গিন্নীঃ না,আজ পাউডার দিলে কাল লিপিস্টিক চাইবে,আমরা
আরশোলাদের অত ভালবাসি না।
No comments:
Post a Comment